বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

জব্দ করা জাটকা এতিমখানায় দিল পুলিশ

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত:
২০ মার্চ ২০২৪, ১৫:৩১

শরীয়তপুরের গোসাইরাটে ১৭০ কেজি জাটকা জব্দ করেছে নৌ পুলিশ। পরে জাটকাগুলো স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ মার্চ) সকাল ১০টায় শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি এলাকা থেকে মাছগুলো জব্দ করেন নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ির একটি দল।

নৌ পুলিশ সূত্র জানায়, সরকার প্রতিবছর ১ নভেম্বর থেকে ৩১ মে পর্যন্ত ইলিশ মাছ নিধন নিষিদ্ধ ঘোষণা করে।


এসময় জাটকা নিধন, বিক্রি, সংরক্ষণ, পরিবহন আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হয়। কিন্তু এক শ্রেণির অসাধু ব্যবসায়ী জেলেদের লোভ দেখিয়ে জাটকা ইলিশ নিধন করায়। বুধবার সকালে সখিপুরের নরসিংহপুর নৌপুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গোসাইরহাটের কুচাইপট্টি এলাকায় জাটকা বিক্রি হচ্ছে। পরে নৌ পুলিশ অভিযান চালিয়ে ১৭০ কেজি জাটকা জব্দ করে।

অভিযানের সময় মাছ বিক্রেতারা পালিয়ে চলে যায়। পরে মুন্সীবাড়ি নুরানিয়া হাফেজিয়া মাদরাসা এতিমখানা, জামেয়া মোহাম্মাদীয়া এতিমখানা ও লিল্লাহ বোডিংসহ কয়েকটি এতিমখানায় মাছগুলো বিতরণ করে দেওয়া হয়।
এ বিষয়ে নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম বলেন, ‘গোসাইরহাট থানার কুচাইপট্টি এলাকায় জাটকা নিধন করে বিক্রি করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। গোপনে এমন সংবাদ পেয়ে অভিযানে বড় দুটি ককশিটে ১৭০ কেজি মাছ জব্দ করি।


পরে মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। জাটকা নিধন বিরোধী অভিযান অব্যাহত থাকবে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর