বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

শিবচরে ৩ মণ জাটকা ও ১০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত:
১৮ মার্চ ২০২৪, ১৭:২৯

মাদারীপুর জেলার শিবচরে অভিযান চালিয়ে বাজার থেকে ১২০ কেজি (তিন মণ) জাটকা এবং ১০ কেজি জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস।

সোমবার (১৮ মার্চ) সকালে উপজেলার মাদবরেরচর হাটে অভিযান পরিচালনা করে এই মাছ জব্দ করা হয়।


জানা গেছে, জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে শিবচরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে মৎস্য অফিস। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মাদবরেরচর হাটে অভিযানকালে ১২০ কেজি জাটকা জব্দ করা হয়।

এছাড়াও ১০ কেজি জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। হাটে ইলিশের সঙ্গে অসাধু ব্যবসায়ীরা জাটকা বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন মৎস্য কর্মকর্তা। পরে জব্দকৃত জাটকা স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়। অপরদিকে জেলিযুক্ত চিংড়ি পুড়িয়ে ফেলা হয়।

শিবচর উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, সোমবার উপজেলার মাদবরেরচর হাটে অভিযান চালিয়ে ১২০ কেজি জাটকা জব্দ করা হয়। একই সাঙ্গে বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়েছে। এসময় কাউকে আটক করা যায়নি। তবে অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর