বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

আধাকেজি স্বর্ণগুঁড়ো নিয়ে আসা যাত্রী আটক

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
১৭ মার্চ ২০২৪, ১৫:২৬

আধাকেজি স্বর্ণ গুঁড়ো করে ট্যাপ দিয়ে মুড়িয়ে সুকৌশলে ব্যাগেজের ভেতরে লুকিয়ে এনেছিলেন যাত্রী। কিন্তু শেষ রক্ষা হলো না।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের এনএসআই টিম রুখে দিল এ চোরাচালান।
রোববার (১৭ মার্চ) সকাল ৭টা ৩৫ মিনিটে সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশির মাধ্যমে তারা এ স্বর্ণচালান জব্দ করে।

জানা যায়, বোয়ালখালীর মোহাম্মদ নেজাম উদ্দিন নামের ওই যাত্রী এয়ার এরাবিয়ার G9-526 ফ্লাইটে শারজাহ থেকে সকাল ৬টা ৪০ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান। চোরাচালানের উদ্দেশ্যে স্বর্ণ গুঁড়ো করে ট্যাপ দিয়ে মুড়িয়ে সুকৌশলে ব্যাগেজের ভেতরে লুকিয়ে এনেছিলেন তিনি।

তার কাছে ২৩৫ গ্রাম নিখাদ স্বর্ণের গুঁড়ো (২৪ ক্যারেট) এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার (২২ ক্যারেট) এবং ১টি স্বর্ণবার (২৪ ক্যারেট, ১১৬.৫ গ্রাম) পাওয়া যায়। যার ওজন ৪৫১ গ্রাম। বাজার মূল্য ৩৯ লাখ ৮৫ হাজার ৪২০ টাকা। স্বর্ণগুলো বিমানবন্দর কাস্টমসকে জমা দেওয়া হয়েছে।

এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় বিমানবন্দর কাস্টমস কর্তৃক ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর