বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বঙ্গবন্ধুর জন্মদিনে মেট্রোরেল ভ্রমণ সুবিধাবঞ্চিত ৫০ শিশুর

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৭ মার্চ ২০২৪, ১২:৫৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত ৫০ শিশুকে মেট্রোরেলে আনন্দ ভ্রমণের সুযোগ দিয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তর।

রোববার (১৭ মার্চ) এ শিশুদের মতিঝিল মেট্রো স্টেশনে সকাল ১১টা ২০ মিনিটের একটি ট্রেনে তুলে দেওয়া হয়।


এসময় শিশুদের সঙ্গে ছিলেন সড়ক ও সেতু সচিব আমিন উল্লাহ নুরী।
মেট্রো রেলে ভ্রমণের সুযোগ পেয়ে শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে। তাদের খুদে মনে বয়ে যায় আনন্দের ঢেউ।

জানা গেছে, ট্রেনটি উত্তরা উত্তর স্টেশনে যাবে। স্বাভাবিক ট্রেনের মতোই সবগুলো স্টেশনে এই ট্রেন থেমে সেই স্টেশনে পৌঁছাবে। ফেরার পথে শিশুদের জন্য বিআরটিসি বাস ব্যবহার করা হবে।

এসময় আমিন উল্লাহ নুরী বলেন, শিশু বা শিক্ষার্থীদের জন্য মেট্রো রেলে হাফ পাস চালু করার সুযোগ নেই। তবে যাদের এমআরটি পাস রয়েছে তারা সবাই টিকিটের মূল্য থেকে ১০ শতাংশ ছাড় পাবেন। শিক্ষার্থীরা যেন এই সুবিধাটা নেয়।

তিনি বলেন, মেট্রোরেলে টিকেট মূলত কার্ড সিস্টেম। সেটি মেশিনের সাহায্যে ব্যবহৃত হয়। ফলে কে ছাত্র আর কে ছাত্র না মেশিনের পক্ষে সেটি বোঝা সম্ভব না। এজন্য মেট্রোরেলে হাফ পাস চালু করার সুযোগ নেই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর