বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

তিনদিনের সফরে ঢাকায় আসছেন আয়ারল্যান্ডের মন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৭ মার্চ ২০২৪, ১১:১৮

তিনদিনের সফরে ঢাকায় আসছেন আয়ারল্যান্ডের এন্টারপ্রাইজ, বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রী সাইমন কোভেনি। রোববার (১৭ মার্চ) তার এ দেশে আসার কথা রয়েছে।


আয়ারল্যান্ডের সেন্ট প্যাট্রিক ডে কর্মসূচির অংশ হিসেবে ভারত ও বাংলাদেশে ৭ দিনের সরকারি সফর করবেন কোভেনি।

সফরে এসে মন্ত্রী কোভেনি আনুষ্ঠানিকভাবে ঢাকায় আয়ারল্যান্ডের প্রথম অনারারি কনস্যুলেট উদ্বোধন করবেন তিনি। অংশ নেবেন রাজনৈতিক, বাণিজ্য ও আয়ারল্যান্ড-বাংলাদেশ কমিউনিটির বেশ কয়েকটি বৈঠকে।

ভারতে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি জানিয়েছেন, সেন্ট প্যাট্রিক ডে-২০২৪ উপলক্ষে ভারত ও বাংলাদেশে মন্ত্রী কোভেনিকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। আমি আরও আনন্দিত কেননা কোভেনি আনুষ্ঠানিকভাবে ঢাকায় আয়ারল্যান্ডের প্রথম অনারারি কনস্যুলেট উদ্বোধন করবেন। যা বাংলাদেশের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

ঢাকা সফরে বাংলাদেশের শিল্পমন্ত্রী, বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে সাইমন কোভেনির। সফরের এ সময় সেন্ট প্যাট্রিক দিবস, আয়ারল্যান্ডের জাতীয় দিবস ও বাংলাদেশে আয়ারল্যান্ডের অনারারি কনস্যুলেটর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে তার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর