বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

না.গঞ্জে অতিরিক্ত দামে মাংস ও তরমুজ বিক্রি করায় জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
১৬ মার্চ ২০২৪, ১৬:০৬

নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে অতিরিক্ত দামে মাংস ও তরমুজ বিক্রি করায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৬ মার্চ) আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ ও আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানউল্লাহর যৌথ নেতৃত্বে গোপালদীবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।


এ সময় মূল্য তালিকা না টানানোসহ বিভিন্ন অভিযোগে তিন দোকানীকে জরিমানা করা হয়।
আড়াইহাজারের ইউএনও ইশতিয়াক আহমেদ জানান, শনিবার আমরা বাজার মনিটরিং শুরু করি। এ সময় অতিরিক্ত দামে মাংস বিক্রি করায় শরিফকে ১০ হাজার ও মাহদীকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় বেশি দামে তরমুজ বিক্রি করায় সাজারুল নামের এক তরমুজ বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় স্থানীয় রয়েল বেকারিতে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় ও অতিরিক্ত দামে তরমুজ বিক্রি করায় আরও দুইজনকে আটক করা হয়। পরে ভুল স্বীকার করে মুচলেকা দিলে তাদের তিনজনকে ছেড়ে দেওয়া হয়।

অপরদিকে দুপুরে আড়াইহাজার বাজারে দাম বেশি নেওয়ায় এক তরমুজ বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতাউর রহমান ও উপ-পরিদর্শক (এসআই) সোহাগ সাহা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর