বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কমিউনিটিকে সবকিছুতে সম্পৃক্ত করা প্রয়োজন: সালমান এফ রহমান

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৬ মার্চ ২০২৪, ১৫:০৫

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, সবকিছু সরকারের ওপর নির্ভরশীল হওয়া যাবে না। সব কিছুতে আমাদের কমিউনিটিকে সম্পৃক্ত করাও খুব প্রয়োজন।

শনিবার (১৬ মার্চ) ঢাকা উত্তর সিটি করপোরেশন ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে গুলশান লেক পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, আমার মনে হয়, আমরা নাগরিকরা এবং পুরো সমাজের সবাই যদি একসঙ্গে একটা উদ্যোগ নেই, তাহলে সেটা সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমাদের লেকগুলো এত সুন্দর, এগুলোকে যদি আবার জীবিত করতে পারি, তাহলে অনেক কিছু করার স্কোপ আছে। আর এটা করা সম্ভব। এটা একটা উদ্যোগের ব্যাপার।

রাজধানীর খালগুলো দেখার দায়িত্বে রাজউক থাকলেও এগুলো সিটি করপোরেশনকে বুঝিয়ে দেওয়ার দাবি জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

এ বিষয়ে সালমান এফ রহমান বলেন, যে দাবি জানানো হয়েছে এ বিষয়ে আমি প্রধানমন্ত্রীর অফিসে একটা মিটিং ডাকবো। সেখানে রাজউক, সিটি করপোরেশন, আমাদের সোশ্যাল সোসাইটি এবং ওয়াসাকে ডাকবো। কারণ ওয়াসা সব সময় বলে যে, আমাদের ড্রেনেজ আছে আবার নেই। তাই আমার মনে হয়, একটা সমন্বয় করে কাজগুলো করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাতসহ সংশ্লিষ্টরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর