শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

রমজান উপলক্ষে কনসার্ট স্থগিত করলো কুবির প্রতিবর্তন

হাসিন আরমান অয়ন,কুবি

প্রকাশিত:
৯ মার্চ ২০২৪, ১৫:৫২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তন আয়োজিত ও এয়ারটেল আড্ডার সহযোগিতায় আগামী ১০ মার্চ কনসার্ট আয়োজনের কথা থাকলেও আসন্ন রমজান মাসকে বিবেচনায় নিয়ে কনসার্টটি স্থগিত করেছে সংগঠনটি। শুক্রবার (৮ মার্চ) কনসার্ট স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি মাহফুজ রাব্বি।

প্রতিবর্তনের সভাপতি মাহফুজ রাব্বি বলেন, "সবসময় ক্যাম্পাসের শিক্ষার্থীদের ভালো কিছু দেওয়ার জন্য আমরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করি। সম্প্রতি এয়ারটেলের সাথে একটি কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। আসন্ন রমজান মাস হওয়ায় এরকম আয়োজনকে অনেকেই ভিন্নভাবে দেখছেন। সেই দিক বিবেচনা করে কনসার্টটি স্থগিত করা হয়েছে।"

পরবর্তীতে পুনরায় কবে কনসার্টটি অনুষ্ঠিত হবে এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, " আমরা আপাতত কনসার্টটি স্থগিত করার বিষয়টি এয়ার্টেলকে জানিয়েছি। তারা আমাদের কনসার্টটি ঈদের পর রিসিডিউল করবে বলে আশ্বস্ত করেছেন। পরবর্তী দিন,তারিখ ঠিক করে আমরা জানাবো।"

উল্লেখ্য, স্থগিত হওয়া কনসার্টটিতে শিরোনামহীন, ব্লু জিন্স, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড দল প্লাটফর্ম এবং প্রতিবর্তন গান পরিবেশনের কথা ছিল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর