বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সিপিএস বিভাগের বিশ বছর পূর্তি উদযাপন মাভাবিপ্রবিতে

বিজয় সরকার ,মাভাবিপ্রবি

প্রকাশিত:
৯ মার্চ ২০২৪, ১২:০১

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স(সিপিএস) বিভাগের বিশ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মার্চ) সকাল ১০ টায় ক্যাম্পাসের মুক্তমঞ্চে বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে বিশ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয় । অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল-৫(সদর ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: ছানোয়ার হোসেন।

এরপর বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সুসজ্জিত র‌্যালি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং ৩য় একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়।

এরপর দুপুর ২:৩০ টায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক , সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ফরহাদ হোসেন।সিপিএস অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ফয়সাল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ‌-উপাচার্য অধ্যাপক ড. এ আর এম‌ সোলাইমান, জীব বিজ্ঞান অনুষদের ডিন ও সিপিএস বিভাগের অধ্যাপক ড.মো. উমর ফারুক ।

অনুষ্ঠানে বিভাগের ২০ টি ব্যাচের প্রায় পাঁচশত শিক্ষার্থী অংশগ্রহণ করে। পুনর্মিলনী অনুষ্ঠানে সন্ধ্যায় ক্যাম্পাসের মুক্ত মঞ্চে সংগীত পরিবেশ করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী হৃদয় খান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর