শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

সিপিএস বিভাগের বিশ বছর পূর্তি উদযাপন মাভাবিপ্রবিতে 

মাভাবিপ্র প্রতিনিধি

প্রকাশিত:
৮ মার্চ ২০২৪, ১৯:২১

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের বিশ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মার্চ) সকাল ১০ টায় ক্যাম্পাসের মুক্তমঞ্চে বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে বিশ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয় । অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল-৫(সদর ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: ছানোয়ার হোসেন।


এরপর বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সুসজ্জিত র‌্যালি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং ৩য় একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। 


এরপর দুপুর ২:৩০ টায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক , সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ফরহাদ হোসেন। সিপিএস অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ফয়সাল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ‌-উপাচার্য অধ্যাপক ড. এ আর এম‌ সোলাইমান, জীব বিজ্ঞান অনুষদের ডিন ও সিপিএস বিভাগের অধ্যাপক ড.মো. উমর ফারুক ।


অনুষ্ঠানে বিভাগের ২০ টি ব্যাচের প্রায় পাঁচশত শিক্ষার্থী অংশগ্রহণ করে। পুনর্মিলনী অনুষ্ঠানে সন্ধ্যায় ক্যাম্পাসের মুক্ত মঞ্চে সংগীত পরিবেশ করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী হৃদয় খান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর