বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

হিলি স্থলবন্দর পরিদর্শন করলেন ডিএনসি কলেজের ২৬ শিক্ষার্থী

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত:
৫ মার্চ ২০২৪, ১১:৩১

দিনাজপুরের হিলি স্থলবন্দর ও হিলি সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর ২৬ সদস্যের একটি প্রতিনিধি দল।

সোমবার (৪ মার্চ) দুপুরে রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হকের নেতৃত্বে ন্যাশনাল ডিফেন্স কোর্সের (এনডিসি) অংশ হিসেবে হিলি স্থলবন্দর পরিদর্শনে আসে দলটি।


এ সময় বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কর্তৃপক্ষ তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তারা হিলি স্থলবন্দরের সম্মেলন কক্ষে বৈঠকে অংশ নেন।

বৈঠকে বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম, শুল্ক আহরণসহ বন্দরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়। এসময় সেখানে রংপুর কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার জিয়াউর রহমান, হিলি স্থলবন্দরের শুল্ক স্টেশনের উপকমিশনার বায়জিদ হোসেন, পানামা হিলি পোর্টের পরিচালক রফিকুল ইসলাম প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে প্রতিনিধি দলটি হিলি সীমান্ত পরিদর্শনে যান। সেখানে বিজিবি ও বিএসএফ সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। সেখানে সীমান্ত দিয়ে দুদেশের মাঝে আমদানি রপ্তানিসহ দুদেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার সম্পর্কে অবগত হন। পরে তারা বিজিবির হিলি আইসিপি ক্যাম্প পরিদর্শন করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর