বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

মাভাবিপ্রবিতে ৩দিন ব্যাপী বই মেলা শুরু

বিজয় সরকার ,মাভাবিপ্রবি

প্রকাশিত:
৪ মার্চ ২০২৪, ১৬:০১

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) প্রথম আলো বন্ধুসভার আয়োজনে তিন দিনব্যাপী (৪, ৫ ও ৬ মার্চ) বইমেলা আজ শুরু হয়েছে। সোমবার (৪ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন এই বইমেলার উদ্বোধন করেন।

উদ্বোধনের পর বইমেলার স্টল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ আর এম সোলাইমান, প্রক্টর অধ্যাপক ড. মীর মো. মোজাম্মেল হক, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন।

এই সময় আরো উপস্থিত ছিলেন, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শাকিল মাহমুদ শাওন এবং বিজিই বিভাগের সহকারী অধ্যাপক শাহীন মাহমুদ। এছাড়াও শাখা ছাত্রলীগের সভাপতি মানিক শীল ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবীরসহ অন্যান্য নেতাকর্মীরা। মাভাবিপ্রবির প্রথম আলো বন্ধুসভার সদস্যদের উদ্যোগে বইমেলার এই আয়োজন ৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

উল্লেখ্য, প্রথম আলো বন্ধুসভার এমন আয়োজনে গত কয়েক বছরে এই বিশ্ববিদ্যালয়ে অনেক পাঠক তৈরি হয়েছে। স্থানীয় লেখকরাও এই বইমেলার মাধ্যমে তাদের বই পাঠকদের কাছে সহজে পৌঁছে দিতে পারছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর