বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নিরাপত্তা মহড়া দিলো ফায়ার সার্ভিস

কালিয়াকৈরে থানা কম্পাউন্ডে অগ্নি

মোহাম্মদ মিজানুর রহমান, গাজীপুর

প্রকাশিত:
২৯ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:০০

গাজীপুরের কালিয়াকৈরে থানা কম্পাউন্ডে অগ্নি নিরাপত্তা সংক্রান্ত মহড়া দিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ মহড়া দেয়।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর থানা পুলিশ প্রতি বছর অগ্নি নিরাপত্তা সংক্রান্ত মহড়া দেওয়া হয়। এর ধারাবাহিকতায় বুধবার বেলা ১১টার দিকে থানা কম্পাউন্ডে এ মহড়া দেওয়া হয়েছে। কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম অগ্নি নিরাপত্তা সংক্রান্ত মহড়া সম্পন্ন করে। কালিয়াকৈর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইন্সপেক্টর ইফতেখার রায়হান চৌধুরীর নেতৃত্বে এ মহড়া দেওয়া হয়।

এসময় থানার অফিসার ও ফোর্স ওই মহড়ায় অংশগ্রহণ করে। এসময় উপস্থিত ছিলেন- কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম, তদন্ত ওসি সাব্বির রহমান, ওসি অপারেশন যোবায়ের হোসেন, সেকেন্ড অফিসার আজিম হোসেনসহ থানার অন্যান্য অফিসারসহ সকল পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর ইফতেখার রায়হান চৌধুরী জানান, ওই থানার প্রত্যেক সদস্যদের হাতে-কলমে অগ্নি নিরাপত্তা সংক্রান্ত মহড়া সম্পন্ন করা হয়।

এর মাধ্যমে তারা নিজে ও পরিবারও সচেতন হবে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, প্রতিবছরই আমরা অগ্নি নিরাপত্তা সংক্রান্ত মহড়া করে থাকি। এর ধারাবাহিকতায় থানায় এ মহড়া দেওয়া হয়েছে। তবে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মহড়া দেওয়া হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর