বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

লালমনিরহাটে ট্রাকচাপায় মাদরাসা ছাত্র নিহত

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারী ২০২৪, ১১:১৭

লালমনিরহাটে ট্রাকের নিচে চাপা পড়ে আব্দুল্লাহ (১২) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লালমনিরহাট-রংপুর মহাসড়কে লালমনিরহাট পুলিশ লাইন এলাকার বিনিময় ফিলিংস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত আব্দুল্লাহ শহরের পশ্চিম হাঁড়িভাঙ্গার তালিমুল ইনসান কওমি হাফিজিয়া মাদরাসার ছাত্র এবং একই এলাকার রাজু মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট শহরের মিশন মোড় থেকে একজনের মোটরসাইকেলে করে মাদরাসার দিকে যাচ্ছিল আব্দুল্লাহ। তাদের মোটরসাইকেল পুলিশ লাইনের সামনে পৌঁছালে পেছন থেকে আসা রংপুরগামী পণ্য বোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয় সে। এতে ঘটনাস্থলেই আব্দুল্লাহর মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক ও সহযোগী পালিয়ে যায়।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর