বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্যানিটারি মিস্ত্রির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:৪৬

গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন নলজানী এলাকায় একটি বাড়ির ছাদে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্যানিটারি মিস্ত্রির মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকার শাহ আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।


নিহত স্যানিটারি মিস্ত্রি হলেন- গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন বাঙ্গালগাছ এলাকার মো. হাবিবুল্লাহর ছেলে নাহিদুল ইসলাম (২৪)।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জানান, স্যানিটারি মিস্ত্রি হিসেবে বিভিন্ন এলাকায় কাজ করতেন নাহিদুল ইসলাম। সকালে তিনি নলজানী এলাকায় শাহ আলমের বাড়ির দ্বিতীয় তলার ছাদে কাজ করছিলেন। একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে ওই বাড়ির পাশে থাকা বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে শরীর পুড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর