বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

মোস্তাফিজের মাথায় বলের আঘাত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:৫৪

নেটে অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পেয়েছেন মোস্তাফিজুর রহমান। রক্তাক্ত অবস্থায় মোস্তাফিজকে নিয়ে যাওয়া হয়েছে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটে আজ কুমিল্লা ভিক্টোরিয়ানস দল অনুশীলন করছিল। মোস্তাফিজ নেটে বোলিং করার সময়ই এই ঘটনা ঘটে।

বল করে রান আপ নিতে ফিরছিলেন তিনি। এ সময় কুমিল্লার প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ডাক পড়ে মোস্তাফিজের। মাথা ঘুরিয়ে কোচের দিকে যাওয়ার সময়ই বল মোস্তাফিজের মাথার বাঁ দিকে আঘাত করে। বলের আঘাতে মোস্তাফিজের মাথা ফেটে গেছে।

এবারের বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। তাঁর শিকার ১১ উইকেট। ৩২ রান দিয়ে ৩ উইকেট ছিল এবারের বিপিএলে মোস্তাফিজের সেরা বোলিং।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর