বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নরসিংদীতে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারী ২০২৪, ১৪:৩১

নরসিংদীর শিবপুরে ভুল চিকিৎসায় মারজিনা পারভীন রিনি (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বজনরা হাসাপাতালে ভাঙচুর করেছে।


খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শিবপুর প্রাইভেট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত মারজিনা পারভীন রিনি শিবপুর উপজেলার বান্দারদিয়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।

নিহত রিনির ভাই দোলন খান জানায়, শুক্রবার বিকেল ৪টার দিকে মাথাব্যথা নিয়ে মারজিনা পারভিন রিনিকে শিবপুর প্রাইভেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। সেখানে জরুরি বিভাগে নেওয়ার পর রিনির প্রেসার কম বলে জানায় চিকিৎসক। তখন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে একটি ইনজেকশন পুশ করেন। ইনজেকশন পুশ করার সঙ্গে সঙ্গে রিনির শরীর আরও খারাপ হয়ে যাচ্ছিল। তখন দ্রুত রিনিকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। জেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ইনজেকশন পুশ করার পর শিবপুর প্রাইভেট জেনারেল হাসপাতালে নিহত রিনির শরীর খারাপ হয়ে যাওয়ার খবরে রিনির স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালায়। পরে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানায়, হাসপাতালে ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। স্বজনরা বলছে, ভুল চিকিৎসায় মারা গেছেন তিনি। আসলে কি হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর