বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:১৫

রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারী (৩৫) নিহত হয়েছেন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তমিজ উদ্দিন  জানান, মগবাজার রেলগেটের পাশে সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, ওই নারী রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। কমলাপুরগামী একটি ট্রেন চলে যাওয়ার পর ওই নারী রেললাইন পার হচ্ছিলেন। ঠিক তখনই বিপরীত দিক থেকে আরেকটি ট্রেন চলে আসে। সেই ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন তিনি। এতে গুরুতর আহত হলে পথচারীরা তাকে ইনসাফ আল বারাকা হাসপাতালে নেন। অবস্থার অবনতি দেখে পরবর্তীতে তারাই ঢাকা মেডিকেলে নিয়ে যান।

তিনি আরও জানান, ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশ তদন্ত করছে। নারীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর