বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, জেলে আটক

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত:
১২ ফেব্রুয়ারী ২০২৪, ১৭:১৯

বরিশালের বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদীর কেদারপুর ইউনিয়নের ভাঙ্গারমুখ এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সাঁড়াশি অভিযান চালিয়ে মশারি, বেহুন্দি জাল একটি, ২০টি চরঘেরা ও বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রোববার দিনভর বরিশালের মেঘনা নদীতে কম্বিং অপারেশন পরিচালনা করে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের সময় ২৩ জেলেকে আটক করা হয়েছে।

হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্য পরিদর্শক তরিকুল ইসলাম জানান, হিজলা উপজেলার সহকারী কমিশনার ভূমি, মৎস্য কর্মকর্তা ও নৌ-পুলিশ যৌথভাবে মেঘনা নদীতে কম্বিং অপারেশ করে। দিনভর পরিচালিত অভিযানে কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের সময় হাতে-নাতে ২৩ জেলেকে আটক করা হয়। এছাড়াও উদ্ধার করা হয় লক্ষাধিক মিটার কারেন্ট জাল ও ১০০ কেজি জাটকা ইলিশ মাছ।

পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, অভিযানের পর ১৪ জেলেকে ৫৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম হিজলা উপজেলার সহকারী কমিশনার ভুমি মুসতাহসিন তাসমিম রহমান অনিদ্র। এছাড়াও ৮ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করে হিজলা থানায় সোপর্দ করা হয়েছে। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় একজনের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

পরিদর্শক আরও জানান, উদ্ধার করা জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং জাটকা এতিমখানায় বিতরণ করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর