বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ইবির টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে সুজন-নয়ন

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
১২ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:৫৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) টাঙ্গাইল জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৩-২৪ এর অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুজন মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রেজুয়ান ইসলাম নয়ন।

সোমবার (১২ ফেব্রুয়ারী) বেলা ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে আয়োজিত নবীনবরন ও প্রবীণ বিদায় অনুষ্ঠান শেষে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে অন্যান্য সদস্যদের মধ্যে- সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রুবাইয়া রশিদী, জেবুন্নাহার জেবু, মাহিন ইবরাহিম, আদনান রাব্বি, অনন্যা বনিক। এছাড়াও যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বজলুর রহমান, আল-আরাবী মন, শাওন মাহমুদ, মুজাহিদ সৌরভ, আব্দুল্লাহ আহাদ, বিভাগের রিপন বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বিভাগের সাফল্য খান ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাকাত। কোষাধ্যক্ষ শাহ শয়ন, সহকারী-কোষাধ্যক্ষ সাজিদ আব্দুল্লাহ।

দপ্তর সম্পাদক কামরান, আইন বিষয়ক সম্পাদক খাদিজা খাতুন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাসিবুল হোসেন, প্রচার সম্পাদক মোস্তাক মোরশেদ ইমন, উপ-প্রচার সম্পাদক রেজাউল রেজা, ক্রীড়া বিষয়ক সম্পাদক রাকিবুল সজিব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রায়হান রাতুল, মানব সম্পদ বিষয়ক সম্পাদক, তৌহিদ হাসান, সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. জায়েদ তালুকদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম ফাহাদ, নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক তানভিন ইমা, মহিলা বিষয়ক সম্পাদক আঁখি আলমগীর, শিক্ষা বিষয়ক সম্পাদক নুসরাত ইসলাম জেমি, শহর বিষয়ক সম্পাদক মো. জাহিদুল ইসলাম, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এস এ নিলয়।

উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে রয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. সাইফুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এস এম আব্দুর রউফ ও অধ্যাপক ড. আবুল কাশেম, চারুকলা বিভাগের প্রভাষক রায়হান উদ্দিন ফকির, সহকারী রেজি. সা'দাত হোসাইন, সাবেক সভাপতি নাসির উদ্দিন আবির, অনিক হাসান নাজমুল, মো. শামিম আল-মামুন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর