বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গাজীপুরে যাচ্ছেন

মোহাম্মদ মিজানুর রহমান, গাজীপুর

প্রকাশিত:
১২ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:৪৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (১২ ফেব্রুয়ারি) সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈর যাচ্ছেন।

তিনি কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আনসার-ভিডিপি একাডেমিসহ আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কালিয়াকৈর উপজেলা আনসার-ভিডিপি অফিস ও আনসার একাডেমি সূত্রে জানা গেছে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের আমন্ত্রণপত্র অনুযায়ী আজ সকাল ১০টায় সফিপুরে আনসার একাডেমিতে আগমন ও অভিবাদন গ্রহণ করবেন।

৪৪তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করবেন। কুচকাওয়াজ শেষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর