শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ভ্রাম্যমান আদালতের অভিযান

খোরশেদ আলম রনি ও জাকির হোসেন, লক্ষ্মীপুর

প্রকাশিত:
৭ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:১৪

লক্ষ্মীপুরের রায়পুরে তিনটি ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে আশি হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মুখে বুধবার (৭ই ফেব্রুয়ারী) এই জরিমানা আদায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ( ভূমি) মনিরা খাতুন।

বুধবার (৭ই ফেব্রুয়ারী) দুপুরে পরিচালিত এই অভিযানে মেসার্স এস জাহান ফার্মেসীকে ৩০ হাজার। আনোয়ারা ফার্মেসীকে ২০ হাজার ও মেসার্স এস,এস,কে সানি ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জানা যায়, নভেম্বর ২০২১ সালের আগে ও পরে মেয়াদ শেষ হওয়া ঔষধ পাওয়ার দায়ে এই জরিমানা করা হয়েছে।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন বলেন, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুটি ঔষধ বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ৩০ হাজার করে ষাট হাজার টাকা ও একটিকে ২০ হাজার টাকাসহ সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

জরিমানা প্রদান করা ফার্মেসীর একটি মেসার্স আনোয়ারা ফার্মেসী স্বত্বাধিকারী ফখরুল আলম জুয়েল বলেন, মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়ায় আমার প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ করেছি। সমপরিমান জরিমানার রশিদ বুঝে পেয়েছি।

অভিযানকালে উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তরের সহ-পরিচালক নুর হোসেন, পুলিশের সদস্যসহ সংশ্লিষ্টরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর