বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

মশার উপদ্রবে অতিষ্ঠ মাভাবিপ্রবি শিক্ষার্থীরা

বিজয় সরকার ,মাভাবিপ্রবি

প্রকাশিত:
৭ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:০৩

সম্প্রতি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মাত্রাতিরিক্ত হারে বেড়েই চলছে মশার উপদ্রব।প্রতিবছরের ন্যায় এবছর ও মশার উপদ্রপের অন্ত নেই। এতে করে হলের আবাসিক শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে ।

মশার উপদ্রব রোধে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। কেননা মশার অত‍্যাচারে রীতিমতো অতীষ্ঠ জনজীবন। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে তাদের অত‍্যাচারের মাত্রা তীব্র হয়ে ওঠে। সন্ধ্যায় কোথাও একটু স্থির হয়ে বসা তো দূরের কথা দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মশা নামক এই ক্ষুদে প্রাণীটি তার পরিবারসহ আক্রমণে নামে। শুধু সন্ধ্যা বা রাতে নয় বরং এদের উপদ্রব এতটাই বৃদ্ধি পেয়েছে যে, দিনের দুপুরেও তাদের ভোঁ ভোঁ শব্দ থেকে রেহাই নেই। মশার মাধ্যমে ডেঙ্গু চিকুনগুনিয়া ছাড়াও ম‍্যলেরিয়া, ফাইলেরিয়া, জিকা, পীতজ্বর ইত্যাদি রোগসহ নানা মারাত্মক রোগে সংক্রমিত হতে পারে। মশার উপদ্রব রোধে ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি। বিশেষ করে, হলের আবাসিক এলাকাসহ অনেক জায়গায় নোংরা পরিবেশে এডিস মশার উৎপাত বাড়ার সম্ভাবনা রয়েছে । বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসবে বলে প্রত্যাশিত।

ফলে শিক্ষার্থীরা দিনেরবেলা ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষায় অংশ নিতে গিয়ে দুঃসহ যন্ত্রণার মুখে পড়ছেন। আর রাতে হলে পড়াশোনা ও ঘুমে ব্যাঘাত ঘটছে। এতে মশার কামড়ে অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন।

জানা গেছে, হলের আশপাশের এলাকাসহ বিভিন্ন স্থানের ড্রেনগুলো পরিষ্কার না করা ও ময়লা-আবর্জনার স্তূপ থাকায় মশার প্রকোপ বৃদ্ধি পেয়েছে।

এ ছাড়া প্রতি বছর শীতের শুরু থেকে বিভিন্ন সময় একাধিকবার মশক নিধন অভিযান হয়ে থাকলেও এ বছর তেমন কোনো পদক্ষেপ নেয়া হয়নি। ফলে দিনের পর দিন মশার উপদ্রব বেড়েই চলছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিবেন বলে আশাবাদ ব্যক্ত করছি। এছাড়া শিক্ষার্থীদের উচিত পানি, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্হানে ফেলা। পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর