বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

মালাইকা'র চাইতে অর্জুনের মা বয়সে কতটা বড়!

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৬ ফেব্রুয়ারী ২০২৪, ১১:২২

বলিউড তারকা অর্জুন কাপুরের বাবা প্রযোজক বনি কাপুর। তার মা মোনা কাপুর। কিন্তু বলিউড তারকা শ্রীদেবীর প্রেমে পড়েন বনি। এরপর মোনার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তার। সে কথা অনেকেরই জানা।

অন্যদিকে, মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের সম্পর্ক আজকের নয়। গেলো সাত বছর ধরে সম্পর্কে রয়েছেন তারা। মাঝে বিচ্ছেদের নানা গুঞ্জন সামনে এলেও তাদের সম্পর্কে চিড় ধরেনি এতটুকুও। মালাইকা কিন্তু অর্জুনের থেকে অনেটা বড়। এই মুহূর্তে অর্জুন কাপুরের বয়স ৩৮ বছর। অন্যদিকে মালাইকা অরোরা ৫০ পার করে ফেলেছেন। মালাইকা তার প্রেমিকের থেকে ১২ বছরের বড় হওয়ায় তা নিয়ে কম আলোচনা হয়নি। বারেবারেই সমালোচনার শিকার হতে হয়েছে তাকে। যদিও তারা দু'জনে দিব্যি আছেন।

অর্জুনের বাবা বনি কাপুর। মা মোনা কাপুর। এক সময় শ্রীদেবীর প্রেমে পড়েন বনি। এরপর মোনার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তার। সে কথা অনেকেরই জানা। তবে জানেন কি মোনা ও তার ছেলের হবু স্ত্রীর বয়সের ফারাক কত ? শনিবার ছিল অর্জুনের মা মোনা'র জন্মদিন। জন্মদিনে মায়ের এক মিষ্টি ছবি শেয়ার করেছেন অর্জুন। একই সঙ্গে জানিয়েছেন বেঁচে থাকলে আজ কত বয়স হত মোনা'র ? ২০২১ সালের ২৫ মার্চ তিনি মারা যান মোনা। তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। এরই পাশাপাশি হাইপার টেনশনের সমস্যাও ছিল। তিনি বেঁচে থাকলে ৬০ বছর বয়স হতো। হিসেব বলছে মালাইকার থেকে ১০ বছরের বড় তিনি।

এই দিন মায়ের ছবি শেয়ার করে অর্জুন লেখেন, শুভ জন্মদিন আমার সব কিছু। আজ যদি মা থাকতো, তবে ওর ৬০ বছর বয়স হতো। অনেকটা ভালোবাসি মা। আবারও দেখা হবে তোমার সঙ্গে। মোনা পেশায় ছিলেন এক স্টুডিও সিইও। এ ছাড়াও বহু জনপ্রিয় টেলিভিশন শো' র প্রযোজকও ছিলেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর