শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

মাইদুল ইসলাম, রাজিবপুর (কুড়িগ্রাম)

প্রকাশিত:
৩০ জানুয়ারী ২০২৪, ১৭:২৯

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের স্লুইস গেইট এলাকায় এনামুল হক (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে রৌমারী-ঢাকামহাসড়কের পাশের ইরিধান ক্ষেত থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা। স্থানীয় মুকুল হোসেন (৪৮), দুলাল হোসেন (২৫) ও আসমত আলী (৪৫) জানান, সকালে ধান রোপণ করতে এসে তাকে ক্ষেতে পড়ে থাকতে দেখি। পরে তাকে তুলে আগুন জ্বালিয়ে শরীর গরম করে ফায়ারসার্ভিস কে জানাই।

ফায়ারসার্ভিস এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। রাজিবপুর ফায়ারসার্ভিস ইনচার্জ আবু হানিফ বলেন, আমরা একজন ব্যক্তির অজ্ঞান অবস্থায় পরে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে স্লুইস গেইট বাজারে এলাকাবাসীর কাছ থেকে নিয়ে আমরা রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত এনামুল হক এর ছোট ভাই মিজানুর রহমান জানান, প্রতিদিন সকাল ৮টার সময় ভাই অটো নিয়ে বের হয়।

প্রতিদিনের মতো সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৮টায় তিনি অটো নিয়ে বের হয়েছিলেন। পরে সারাদিন সারারাত বাসায় না ফেরায় তাকে খুঁজতে বের হই আমি ও আরেক একজন অটো চালক। খুঁজতে খুঁজতে শুনি রাজিবপুরে একজন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এটা শুনে দ্রুত হাসপাতালে এসে দেখি আমার ভাইকে ছিনতাইকারীরা হত্যা করে অটো টা ছিনতাই করে নিয়ে গেছে। মেডিকেল অফিসার ডাঃ ফাহমিদা বলেন, রাজিবপুর ফায়ারসার্ভিস মৃত অবস্থায় একজনকে আমাদের এখানে নিয়ে আসেন। মৃতব্যক্তির শরীরে কাঁদাপানি মাখা ছিলো।

রাজিবপুর থানার অফিসার্স ইনচার্জ আশিকুর রহমান পিপিএম বলেন, প্রথমে একটি ডেট বডি হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে লোকাল সাংবাদিকদের প্রচারের মাধ্যমে তার পরিচয় সনাক্ত করা হয়েছে। তার বাসা রৌমারীতে, তিনি অটোচালক ছিলেন।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে যে, ছিনতাইকারীরা অটোটাকে চুরি বা ছিনতাই করার নিমিত্তেই তাই তাকে কোনো কিছু খাওয়ায়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হতে পারে। প্রাথমিকভাবে ধারণা করছি এটি একটি মার্ডারের মতো ঘটনা এটি। প্রাথমিক পর্যায়ে আমরা মামলা নিচ্ছি। উনার স্ধসঢ়;ত্রী আসলে তাকে বাদী করে মামলা নেওয়া হবে। লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের রাজিবপুর থানা পুলিশ এ রহস্য উদঘাটনের চেষ্টা করবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর