বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বগুড়ায় ২ শতাধিক ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২

আতাউর রহমান, শেরপুর (বগুড়া)

প্রকাশিত:
৩০ জানুয়ারী ২০২৪, ১৬:২২

বগুড়ায় ২৪২ বোতল ফেন্সিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
রোববার দিবাগত রাত ১ টার দিকে শিবগঞ্জের লস্করপুর এলাকায় বগুড়া-রংপুর মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুইজন হলেন লালমনিরহাটের পাটগ্রাম থানার জামগ্রাম এলাকার মৃত মসলেম উদ্দিনের ছেলে আবু শহিদ (৪৫) ও একই থানার নবীনগর এলাকার মৃত হাফিজার রহমানের ছেলে রেজাউল ইসলাম (৩২)।

সোমবার (২৯ জানুয়ারি) র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় লালমনিরহাট থেকে ময়মনসিংহগামী একটি ট্রাকে করে মাদকদ্রব্য পরিবহন করা হচ্ছে। তখন র‍্যাবের একটি টিম শিবগঞ্জ উপজেলার লস্করপুর এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে। তল্লাশিকালে ২৪২ বোতল ফেন্সিডিলসহ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এসময় ট্রাকটি জব্দ করে র‍্যাব এবং তাদের কাছ থেকে ২ টি মোবাইল ফোন ও ২ টি সীমকার্ড উদ্ধার করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিদের শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর