শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বরগুনায় ৩৫ লাখ টাকার অবৈধ বেহুন্দি জাল ধ্বংস

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৪, ১৮:২০

বরগুনা সদর উপজেলায় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ ৪৫টি বেহুন্দি ও ৩টি চিংড়ি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ জানুয়ারি) বরগুনা সদরের এম বালিয়াতলী ইউনিয়নের পালের বালিয়াতলী, ছোনবুনিয়া সংলগ্ন পায়রা নদী ও মোহনায় অবৈধ জাল নির্মূলে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব  বলেন, জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের নেতৃত্বে পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সহযোগিতায় সোমবার ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল ১১টা পর্যন্ত বরগুনা সদরের বিভিন্ন এলাকায় অবৈধ জাল নির্মূলে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ ৪৫টি বেহুন্দি জাল এবং তিনটি অবৈধ চিংড়ি জাল এবং আনুমানিক ২০ মণ অবৈধ ফিক্সড ইঞ্জিনে ব্যবহৃত দড়ি ও কাছি আটক করা হয়। যার মোট আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব এবং জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট এস এম মশিউর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসানসহ, বরগুনা সদর থানার পুলিশ ফোর্স এবং বরগুনার জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

পরে ম্যাজিস্ট্রেট এস এম মশিউর রহমানের নির্দেশে মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ বেহুন্দি জাল, চিংড়ি জালসহ দড়ি কাছি পুড়িয়ে বিনষ্ট করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর