বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বঙ্গবন্ধু স্যাটেলাইট -২ স্থাপনে সহযোগিতা দিতে চায় ফ্রান্স

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৪, ১৬:২৫

ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই জানিয়েছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট -২ স্থাপনে বাংলাদেশকে সহযোগিতা দিতে আগ্রহী ফ্রান্স।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই। বৈঠকের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের রাষ্ট্রদূত বলেন, এয়ারবাস ক্র‍য় ও সামরিক খাতে সহযোগিতা বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে।

ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, আমাদের উভয়পক্ষের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করেছি। দুই দেশের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে সংস্কৃতি বিনিময়, সামরিক খাত, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের শিক্ষাখাতে সহযোগিতা দিতেও প্রস্তুত ফ্রান্স। বিশেষ করে তরুণ শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আমরা কাজ করতে আগ্রহী


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর