বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সেপটিক ট্যাংক নির্মাণ করায় লাখ টাকা জরিমানা

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৪, ১৫:৫৫

লক্ষ্মীপুরে অবৈধভাবে সড়ক দখল ও বিনষ্ট করে সেপটিক ট্যাংক নির্মাণ করায় মজিবুর রহমান ফারুক নামের এক আওয়ামী লীগ নেতাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ জানুয়ারি) রাতে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মোল্লার হাটে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। তিনি বলেন, অবৈধভাবে সড়ক দখল করে সেপটিক ট্যাংক নির্মাণ করেছেন মজিবুর রহমান। এ অপরাধে তাকে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত সড়কটি আগামী তিন দিনের মধ্যে মেরামত করে দিবেন বলে তিনি মুচলেকা দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত মজিবুর রহমান সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের উত্তর করইতলা গ্রামের খলিলুর রহমানের ছেলে ও বাহরাইন প্রবাসী। তিনি চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য।
স্থানীয়রা জানান, দত্তপাড়া ইউনিয়নের মোল্লার হাট এলাকায় অলি উল্যা ডিসি সড়কের একটি অংশ অবৈধভাবে দখল করে সেপটিক ট্যাংক নির্মাণ করছিলেন মজিবুর রহমান। রাস্তা নষ্ট করে সেপটিক ট্যাংক নির্মাণের বিষয়টি স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসনকে জানায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগের সত্যতা পান।

অভিযানের সময় দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ টি এম কামাল উদ্দিন, দত্তপাড়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আনোয়ারা বেগম ও দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মোহাম্মদ বাসার উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর