বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

গাইবান্ধায় করতোয়া ছাড়া সব কটি নদ-নদীর পানি কমছে

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত:
২৪ জুন ২০২৩, ১৮:০২

ভেলায় করে গন্তব্যে ছুটছে দুই শিশু। ২৪ জুন শনিবার সকালে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের খারজানি এলাকায়

গাইবান্ধায় করতোয়া নদী ছাড়া সব কটি নদ-নদীর পানি কমতে শুরু করেছে। ২৩ জুন শুক্রবার বেলা ১১টা থেকে ২৪ জুন শনিবার বেলা ১১টা পর্যন্ত করতোয়ার পানি গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী পয়েন্টে ৬৩ সেন্টিমিটার বেড়েছে। তবে ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি উপজেলার তিস্তামুখ পয়েন্টে ২৩ সেন্টিমিটার, ঘাঘট নদের পানি জেলা শহরের নতুন ব্রিজ পয়েন্টে ১৮ সেন্টিমিটার ও তিস্তার পানি সুন্দরগঞ্জ পয়েন্টে ১৩ সেন্টিমিটার কমেছে।

 

পানি কমতে শুরু করায় নদীর তীরবর্তী সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ১৬৫টি চরের নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে।

 

 

২৪ জুন সকালে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুল হক মুঠোফোনে বলেন, উজান থেকে নেমে আসা ঢলে করতোয়া নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। তবে করতোয়াসহ সব নদীর পানিই বিপৎসীমার নিচে আছে। ২৪ জুন বেলা ১১টার দিকে ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার, ঘাঘট নদের পানি ১২৮ সেন্টিমিটার, তিস্তার নদীর পানি ১০২ সেন্টিমিটার ও করতোয়ার পানি বিপৎসীমার ৩৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।

 

 

এদিকে চরাঞ্চলের নিচু এলাকা, আবাদি জমি ও রাস্তাঘাটে পানি আছে। রাস্তা ডুবে যাওয়ায় কলাগাছের ভেলায় যাতায়াত করছেন মানুষ। ভেলায় করে শিক্ষার্থীদেরও ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা গেছে।

 

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, কামারজানি ইউনিয়নের খারজানি, পারদিয়া ও কুন্দেরপাড়া গ্রামে ব্রহ্মপুত্র নদের ভাঙনে অন্তত ২০০ পরিবার গৃহহারা হয়েছে। এসব পরিবার ভিটামাটি, ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে বিভিন্ন বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর