বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নরসিংদী

ট্রেনে কাটা পড়া ব্যক্তির লাশ উদ্ধার

হারুনূর রশিদ ,নরসিংদী

প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৪, ১৫:৪৮

নরসিংদীর রায়পুরায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পর্যটক এক্সপ্রেস ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

(আজ) ১৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় দিকে উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের পূর্ব পাশের অদূরে মহিষমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিউর রহমান।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সাবাজার গামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সকাল পৌনে ৮টায় দিকে উপজেলার মেথিকান্দা রেলস্টেশন অতিক্রমের পর পূর্ব পাশের অদূরে মহিষমারা এলাকায় আসার পর ট্রেনে নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির দেহ থেকে হাত পা চিহ্ন বিচিন্ত হয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। তাঁর আনুমানিক বয়স ৪০ বছর। এ সময় তাঁর পরনে ছিল শার্ট ও জ্যাকেট লুঙ্গি। খবর পেয়ে সকাল ১২ টায় নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা রেললাইনের ওপর থেকে খন্ড বিকন্ডিত মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাঁর নাম-পরিচয় সনাক্তে কাজ করছে পিবিআই ও রেলওয়ে পুলিশ।

স্থানীয়দের ধারণা, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি অসাবধান বসত রেললাইন ধরে হাঁটছিলেন। চলন্ত ট্রেনের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান তাঁরা।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিউর রহমান জানান, সকালে পর্যটক ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ওই ব্যক্তি নিহতের খবর পেয়ে দুপুর ১২ টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। তাঁর নাম পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর