বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

থাইল্যান্ডে কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ২০

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৪, ১৩:০২

থাইল্যান্ডের ব্যাংককে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে প্রায় ২০ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে, কিন্তু এখনো কোনো জীবিতকে খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় সময় বুধবার (১৭ জানুয়ারি) এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ব্যাংকক থেকে প্রায় ১২০ কিলোমিটার (৭৪.৫৬ মাইল) উত্তরে সুফান বুরি প্রদেশে দুপুরে ঘটনাটি ঘটে এবং কী কারণে এমন ঘটেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।


প্রাদেশিক গভর্নর নাত্তাপাট সুয়ানপ্রতীপ রয়টার্সকে বলেন, ‘সব শ্রমিক নিহত হয়েছে কি না আমরা বলতে পারছি না। কর্মকর্তারা তদন্ত করতে ঘটনাস্থলে প্রবেশ করছেন। তারা কোনো জীবিতকে খুঁজে পাননি।’ প্রাথমিক তদন্তে নিহতের সংখ্যা ২০ জন বলে উল্লেখ করা হয়েছে।


পুলিশের এক বিবৃতি অনুসারে, এ ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন।
এদিকে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন। কারখানাটি বৈধভাবে করা হয়েছিল কি না জানতে চেয়ে বিস্ফোরণের কারণ সন্ধানের নির্দেশ দিয়েছেন তিনি। হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে নিহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারগুলোকে সহযোগিতার নির্দেশ দিয়েছেন থাই প্রধানমন্ত্রী।


এর আগে গত জুলাইয়ে দেশটির দক্ষিণাঞ্চলে আতশবাজির একটি বড় গুদামে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও শতাধিক আহত হওয়ার ঘটনা ঘটে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর