বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

মন্ত্রিসভার প্রথম বৈঠকে যা থাকছে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৫ জানুয়ারী ২০২৪, ১২:৪৪

নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক সোমবার (১৫ জানুয়ারি)। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় এ বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করবেন।
সংবিধান অনুযায়ী, নতুন বছরে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

রীতি অনুযায়ী, প্রথম আনুষ্ঠানিক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মন্ত্রিসভার পক্ষ থেকে অভিনন্দন জানানো হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার এমন এক সময় দায়িত্ব নিচ্ছে যখন বিশ্ব মন্দার চ্যালেঞ্জ মোকাবিলাই মুখ্য হয়ে উঠছে। এজন্য নতুন মন্ত্রিসভার সদস্যদের আগামীর পথচলার দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিসভার আলোচ্য বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন মন্ত্রিপরিষদ সচিব।

বৈশ্বিক মন্দা, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রাজনৈতিক উত্তাপ- সব মিলে সরকারকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। ৭ জানুয়ারি নির্বাচন শেষে গত ১১ জানুয়ারি শপথ নিয়েছে নতুন মন্ত্রিসভা। এবারের মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন ৩৬ জন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী। এরই মধ্যে তাদের দপ্তর বণ্টন করা হয়েছে। অভিজ্ঞতা, দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন এমন ব্যক্তিদের সমন্বয়ে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। পাশাপাশি বেশ ছোট হয়েছে এ মন্ত্রিসভা।

শপথ নিয়ে রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বুঝে নেওয়ার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি এবং শুভেচ্ছা বিনিময় করে প্রথম দিন পার করেছেন তারা।

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ে প্রথম দিনে অফিস করে সরকারের উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভোগ্যপণ্য আমদানিকারকরা কারসাজি করলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ, অর্থনীতির সংকট কাটিয়ে উঠা, কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ বিভিন্ন বাধা কাটিয়ে চ্যালেঞ্জ মোকাবিলার দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন। পাশাপাশি চলমান কাজগুলো শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর