বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বিপিএলে থাকবেন তিন বিদেশি আম্পায়ার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৪ জানুয়ারী ২০২৪, ১৫:১৩

আর মাত্র পাঁচ দিন পর পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের। এবারের আসরে ৯ জন দেশি আম্পায়ারের সঙ্গে থাকবেন ৩ জন বিদেশিও।

এ ছাড়া ম্যাচ রেফারি থাকবেন ছয়জন।
বোর্ডের একটি সূত্র জানিয়েছে, তিন বিদেশি আম্পায়ার হলেন ইংল্যান্ডের ডেভিড মিলনস, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ওয়েস্ট ইন্ডিজের ডেইটন বাটলার।

১৯ জানুয়ারি থেকে ১ মার্চ, অর্থাৎ ৪২ দিন চলবে এই মহারণ। ফাইনালসহ মোট ম্যাচ হবে ৪৬টি। বিপিএল শুরুর আগের সব আয়োজন প্রায় শেষের দিকে।

দেশি আম্পায়াররা হলেন সরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত, গাজী সোহেল, মাসুদুর রহমান মুকুল, তানভীর আহমেদ, মাহফুজুর রহমান লিটু, মোর্শেদ আলী খান, আলী আরমান রাজন, মোহাম্মদ কামরুজ্জামান ও মনিরুজ্জামান টিংকু।
ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন এস এম রকিবুল হাসান, আখতার আহমেদ শিপার, নিয়ামুর রশিদ রাহুল, সেলিম মাহমুদ, শওকতুর রহমান চিনু ও এহসানুল হক সেজান।

বিদেশি আম্পায়াররা প্রতি ম্যাচ পরিচালনার জন্য পান ৫০০ ডলার। দেশি আম্পায়াররা পান ২৫ হাজার টাকা। এবার দেশিদের ম্যাচ ফি বাড়িয়ে ৩০-৩২ হাজার টাকা করার কথা রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর