বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কক্সবাজার-চট্টগ্রাম রুটে ফেব্রুয়ারিতে চালু হচ্ছে কমিউটার ট্রেন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৪, ১৮:২৯

দেশের পর্যটনকে এগিয়ে নিতে পর্যটন নগরী কক্সবাজারে ২০২৩ সালের ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলপথ উদ্বোধন করেন। এরপর গতবছরের ১ ডিসেম্বর ঢাকা-কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস উদ্বোধন করা হয়।


এ ট্রেন বিপুল জনপ্রিয়তা পাওয়ায় ১০ জানুয়ারি চালু হয়েছে দ্বিতীয় ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’।
ঢাকা-কক্সবাজার রুটে এই দুই জোড়া আন্তঃনগর ট্রেনে প্রতিদিন যাতায়াত করছেন তিন হাজার ১৩০ জন যাত্রী।

এবার এই দুই ট্রেনের পরে যাত্রীদের চাহিদা বিবেচনা করে ফেব্রুয়ারি মাসে কক্সবাজার-চট্টগ্রাম রুটেও চালু হচ্ছে কমিউটার ট্রেন। নব-নির্মিত এই রেলপথে প্রতিদিনই দুটি কমিউটার ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে কক্সবাজার আইকনিক স্টেশনের মাস্টার গোলাম রব্বানী বলেন, যাত্রীদের চাহিদা বিবেচনা করে আগামী মাস থেকে কক্সবাজার-চট্টগ্রাম রুটেও কমিউটার ট্রেন চালু হচ্ছে।

তিনি বলেন, স্থানীয়দের চাহিদা রয়েছে কক্সবাজার-চট্টগ্রাম রুটে যেন ট্রেন চলাচল শুরু হয়। সেক্ষেত্রে রেল কর্তৃপক্ষ আগামী মাসেই এই রুটে কমিউটার ট্রেন চালু করতে পারে। ফলে স্থানীয় যাত্রীদের চাহিদা পূরণ হবে। কক্সবাজার থেকে রামু, ঈদগাঁও, ডুলহাজারা, চকরিয়া, হারবাং, দোহাজারিসহ বিভিন্ন স্টেশন হয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়া আসা করতে পারবেন যাত্রীরা।

কমিউটার ট্রেনটি প্রতিদিনই দুবার করে যাতায়াত করবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ১৮ হাজার ৩৪ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত নির্মিত হয়েছে ১০১ কিলোমিটার রেলপথ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর