বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

মোল্লাবাড়ি বস্তিতে আগুন: তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৪, ১৮:২৬

রাজধানীর তেজগাঁও এলাকার বিএফডিসি গেটের পাশে মোল্লাবাড়ি বস্তির আগুনের ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।

আজ শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য জানিয়েছেন।

কমিটির সদস্যরা হলেন, তদন্ত কমিটির সভাপতি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব ঢাকা বিভাগের উপ-পরচিালক মো. ছালেহ উদ্দিন।


ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকার সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক, জোন-১ এর উপ-সহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম, তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজিম উদ্দিন।
উল্লেখ্য, শনিবার ভোরে তেজগাঁ মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগে। আগুনে দুইজনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, শর্টসার্কিট কিংবা গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর