বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কালিয়াকৈরে মোটর সাইকেল ছিনতাই

মো: মাসুদুর রহমান - কালিয়াকৈর(গাজীপুর)

প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৪, ২১:২৬

 
গাজীপুরের কারিয়াকৈর উপজেলার মাটিকাটা-আমতলা সড়কে রাস্তায় গাছ ফেলে সড়কে আটকিয়ে অস্ত্রের মুখে দীপ্ত টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধির মোটর সাইকেল ছিনতাই করেছে ডাকাতদল। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে মাটিকাটা-আমতলি সড়কের মাটিকাটা সরকারী বন বাগান এলাকায় এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।
দীপ্ত টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম জানায়, রাত সাড়ে ১০টার দিকে মাটিকাটা-আমতলি  সড়কের মাটিকাটা সরকারী বন বাগান এলাকায় পৌছলে রাস্তায় একটি গাছ  দিয়ে তার গতি রোধ করা হয়। পরে রাস্তার দুই পাশ থেকে কয়েকজনে এসে তার দিকে লাইট ধরে দ্রুত তাকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে মোটর সাইকেল নিয়ে যায়। এসময় ডাকাতরা তার হাত পা বেধে রাস্তার পাশে ফেলে যায়।  
এসময় জাহাঙ্গীর আলম অনেক চেষ্টা করে তার হাত ও পায়ের বাধন খোলে বিষয়টি পুলিশকে জানায়। তাৎক্ষনিক পুলিশ গঠনাস্থলে পৌছে  এলাকার বিভিন্ন স্থানে মোটর সাইকেল উদ্ধারের চেষ্টা চালায় কিন্তু  বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত তার মোটর সাইকেলের কোন সন্ধান করতে পারেনি থানা পুলিশ।
তবে এ ব্যপারে কালিয়াকের থানা পুলিশ জানায়, মোটর সাইকেল উদ্ধারের জন্য তাদের চেষ্টা অব্যাহত আছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর