বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে কেএমপি’র কমিশনার

মোঃ শাকিব হোসাইন রাসেল,খুলনা

প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৪, ১৫:৪১

আজ সকালে খুলনা মহানগরীর সোনাডঙ্গা মডেল থানাধীন গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য সেবায় ৩৬ বছর পূর্তি উপলক্ষ্যে কেক কাটা, শান্তির পায়রা উড্ডয়ন এবং এক বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।‍ উক্ত অনুষ্ঠানে কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গাজী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের পক্ষ থেকে ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দুস্থ-অসহায় ও গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং পিঠা উৎসবের আয়োজন করা হয়। কেএমপি’র পুলিশ কমিশনার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত পিঠা উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ গাজী মিজানুর রহমান,গাজী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ বঙ্গকমল বসু, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম; খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস.এম নজরুল ইসলাম; সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াহিদুজ্জামান-সহ গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার, নার্স এবং হাসপাতাল সংশ্লিষ্ঠ বিভিন্ন পদমর্যাদার ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর