বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ ম রেজাউল করিমের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২৪, ১৫:০৯

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন পিরোজপুর-১ (পিরোজপুর, নাজিরপুর, ইন্দুরকানি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শ ম রেজাউল করিম।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে তিনি কয়েকশ নেতাকর্মী নিয়ে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে তিনি বঙ্গবন্ধু ও ৭৫'র ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন।

এ সময় টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, পাটগাতী ইউপি চেয়ারম্যান শেখ শুকুর আহম্মেদ, উপজেলা যুবলীগের সভাপতি হাসান আহম্মেদ কচি, সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হক বিশ্বাস সহ পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর