শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

দুপুরে ফরিদপুরের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৩ জানুয়ারী ২০২৪, ১১:৩১

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার ফরিদপুরে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন। তাকে স্বাগত জানাতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে জেলার দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ইতোমধ্যে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠের সভামঞ্চসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখানে তিনি বিকাল ৩টার দিকে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন।

নির্বাচনি জনসভায় সভাপতিত্ব করবেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক। এছাড়া ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুর রহমান, ফরিদপুর-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী শাহদাব আকবর ও ফরিদপুর-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরউল্যাহ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ২৯ মার্চ সর্বশেষ ফরিদপুর শহরে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন তিনি অবশ্য এই সরকারি রাজেন্দ্র কলেজ মাঠেই বক্তব্য দিয়েছিলেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর