শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ফলোআপ

লক্ষ্মীপুরে অপহৃত মাদরাসাছাত্র উদ্ধার, গ্রেপ্তার ২

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৭

 
 
 
লক্ষ্মীপুরে বোমা ফাটিয়ে অস্ত্রের মুখে অপহরণ করা মাদরাসাছাত্র সাইফুল ইসলামকে (১৭) উদ্ধার করা হয়েছে। এতে জড়িত অভিযোগে শাহাদাত হোসেন ও মো. সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে অপহরণের ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় ছাত্রের মা রোজিনা বেগম বাদী হয়ে মামলা করেন। মামলায় আটক দুইজনসহ অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করা হয়েছে।
অপহরণের শিকার সাইফুল সদর উপজেলার রমারখিল দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র এবং বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামের ওমান প্রবাসী জালাল উদ্দিনের ছেলে।
এর আগে শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামের বাড়ি থেকে সাইফুলকে তুলে নেওয়া হয়। পরে অভিযান চালিয়ে ভোরে পাশ্ববর্তী বশিকপুর থেকে তাকে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার শাহাদাত সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পূর্ব বশিকপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং সাগর একই উপজেলার মিরিকপুর এলাকার মো. লিটনের ছেলে।
স্থানীয়রা জানান, সাইফুলরা নানার বাড়ি দত্তপাড়া ইউনিয়নের কড়ইতলা গ্রামে বাস করেন। ঘটনার সময় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল যোগে ১৮-২০ জন ওই বাড়িতে আসে। সবাই মুখোশ পরা ছিল। তাদের মধ্যে একজনের হাতে বন্দুক ছিল। কিছু বুঝে উঠার আগেই অন্যরা বোমা ফাটিয়ে সাইফুলদের টিনসেট ঘর ভাঙচুর ও তাকে মারধর করে। বাঁচাতে এলে তার মা রোজিনা ও বোন ফারজানা আক্তারকেও মারধর করা হয়। একপর্যায়ে বন্দুক ঠেকিয়ে সাইফুলকে তুলে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত জব্দ করে।
সাইফুলের মা রোজিনা বেগম বলেন, আমার স্বামী জালাল বালাইশপুর গ্রামের আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে শ্রমিক ভিসায় ওমান নিয়েছিল। ওই লোক ৫ মাসের মাথায় ওমান থেকে চলে আসে। এরপর তিনি ওই টাকা ফেরত চায়। তিনি কিছুদিন পরপর টাকার জন্য বিভিন্ন কথা শুনাতো। ওই ব্যক্তিই পরিকল্পিতভাবে হামলা ও অপহরণের ঘটনাটি ঘটিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক বেলায়েত হোসেন বলেন, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর