বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

এবার মালাইকাও কি বিয়ে করছেন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০২৩, ১৭:২৪

আরবাজ খানের সঙ্গে মালাইকা অরোরার সম্পর্ক চুকেবুকে গেছে ২০১৭ সালে। বিচ্ছেদের পর দুজনেই নতুন করে জীবন শুরু করেছেন। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মালাইকা। অন্যদিকে কিছুদিন আগেই শুরা খানের সঙ্গে বিবাহবন্ধনে জড়িয়েছেন আরবাজ। এবার বিয়ে নিয়ে মুখ খুললেন মালাইকাও। খবর ইন্ডিয়া টুডের


সম্প্রতি একটি নাচের রিয়েলিটি শোর মঞ্চে তাঁর বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন ফারহা খান। প্রশ্ন করা হয়, নতুন বছরে তিনি কি বিয়ে করবেন?


প্রথমে একটু ঘুরিয়ে প্রশ্ন করার জন্য বুঝতে পারেননি তিনি। তারপর অবশ্য উত্তর দেন, ‘আমাকে কেউ বিয়ের জন্য বললে, নিশ্চয়ই করব।’


তবে এ ক্ষেত্রে অর্জুনের প্রসঙ্গ টানেননি মালাইকা। অনুষ্ঠানের এই ভিডিও ক্লিপ ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।


বিচ্ছেদ হওয়ার পরও ছেলে আরহানের জন্য অনেক সময় একসঙ্গে দেখা যায় আরবাজ ও মালাইককে। ছেলেকে বিমানবন্দরে পৌঁছে দিতে বা রেস্তোরাঁয় একসঙ্গে খেতে দেখা গেছে তাঁদের।

১৯৯৮ সালে মডেল-অভিনেত্রী মালাইকা অরোরাকে বিয়ে করেছিলেন আরবাজ। ১৯ বছরের দাম্পত্য সম্পর্ক ২০১৭ সালে শেষ হয়ে যায়। এরপর ২৪ ডিসেম্বর মেকআপশিল্পী শুরা খানের সঙ্গে নতুন দাম্পত্য শুরু করলেন আরবাজ খান।

বড়দিনের ঠিক আগে পরিবার ও অন্য ঘনিষ্ঠ ব্যক্তিদের উপস্থিতিতে বিয়ে সেরেছেন অভিনেতা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর