বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দিল ইবি শিক্ষার্থী মুসা

ইবি প্রতিনিধি

প্রকাশিত:
২৮ ডিসেম্বর ২০২৩, ১৯:১৩

 
 
 
 
 
টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ১৬ দশমিক ১ কিলোমিটার দূরত্বের ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুসা হাশেমী।
 
বৃহস্পতিবার ( ২৮ ডিসেম্বর) সকাল ৯ টায় ১৮তম বাংলা চ্যানেল সুইমিং’ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। সেন্ট মার্টিন উত্তর বিচে শেষ হয় ৩ টা ২৭ মিনিটে। বাংলা চ্যানেল বিজয় করে ‘ষড়জ এডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা’র আয়োজনে উদযাপনের সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের পতাকা জাতির সামনে তুলে ধরেছেন তিনি।
 
জানা গেছে, তার এই প্রতিযোগিতায় স্পনসর হিসেবে ছিলেন আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ অ্যালামনাই এসোসিয়েশন, হক ল’ একাডেমি, ইবি লালন শাহ হল এবং তা'দিলুল উম্মাহ একাডেমি। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে প্রথমবার কেউ এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এসময় ষড়জ এডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা যৌথভাবে প্রতিযোগিতাটির আয়োজনে দেশি-বিদেশি মোট ৪৩ জন প্রতিযোগী অংশ নিয়েছেন।
 
মুসা হাশেমী তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “আমার ইচ্ছে ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ে পতাকা বাংলা চ্যানেল জয় করে জাতির সামনে তুলে ধরার। সেই চেষ্টা সফল হয়েছে। ইচ্ছাশক্তি থাকলে সব সম্ভব সেটা প্রমাণ করে আসলাম।”
 
এর আগে মুসা রাজশাহীতে ২০ কিলোমিটার পদ্মা নদীতে সুইমিং করেছেন। তিনি ক্যাম্পাস থেকে ৩ দশমিক ৫ কিলোমিটার দূরে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার পিয়ারপুর কুমার নদে নিয়মিত অনুশীলন করছেন।
 
বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট ইউনিট কাউন্সিল সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন।
 
 
 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর