বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কবিতা

বাবাকে নিবেদিত চারটি কবিতা

মাঈন উদ্দিন আহমেদ , কবি ও কথাশিল্পী

প্রকাশিত:
২০ জুন ২০২৩, ১২:৪৯



আব্বার পিঠ

বিছানা করে মশারি টানিয়ে রেখেছেন মা।
আমি এখন যেখানটায় শুয়ে আছি,
সেখানে এককালে আব্বা শুতেন।
তাঁর ডানদিকে আমি শুতাম।
বিদ্যুৎ না থাকলে সুপারির খোলে বাতাস করতেন,
মাথায় হাত বোলাতেন, পিঠ চুলকে দিতেন।
আমিও তো আব্বার পিঠ চুলকেছি কত!

এখন শতবার এপাশ-ওপাশ হলেও—
আবাদি জমির মতন আব্বার পিঠ আর খুঁজে পাই না!

****

তবুও আব্বা আছেন


আব্বা একসময় থাকবেন না—
যেমন থাকে না কেউই!
এটা ভেবে খুব ভয় পেতাম।
শীতের রাতের মতো অবশ হয়ে যেত দেহ।

আব্বা এখন আর নেই!
নাম ধরে ডাকেন না আর—
বছর দেখি পেরিয়ে গেল!

মায়ের চোখের দিকে তাকালেই আব্বার ছবি ভেসে ওঠে,
মায়ের মুখের কথায় আব্বার ঝকমকে স্মৃতি বেজে ওঠে।

আব্বা আমার না থেকেও—থাকার চেয়ে বেশি আছেন।

****

আব্বাকে আমি ও অন্যরা

আব্বাকে আমি বাদে সবাই খুব ভয় পেত।
গ্রামের উত্তর মাথার খেজুর গাছ থেকে—
দক্ষিণ মাথার আকাশ ছুঁই ছুঁই তালগাছও।
তাঁর মুখ গম্ভীর হলে, কেঁপে উঠতো বন—
সুপারির থোকা আর প্যাঁচাদের চোখ।


আব্বাকে আমিসহ সবাই খুব ভরসা করত।
গ্রামের উত্তর মাথার ঘাটে বাঁধা নৌকা থেকে—
দক্ষিণ মাথার পুকুরে অপেক্ষারত মাছরাঙাও।
তাঁর কাছে ছুটে আসতো সবাই—বাবাহারা শিশু,
নিরূপায় কৃষক আর রোগে ভোগা কাশেমের মা।

আব্বাকে আমিসহ সবাই খুব মান্য করত।
গ্রামের উত্তর মাথার মসজিদের দুয়ার থেকে—
দক্ষিণ মাথার বড় দোকানের এক কাপ চা।
তাঁর সামনে এসে সব নিশ্চুপ, সন্ধ্যার কাক—
মাদ্রাসার ছাত্র আর জমি নিয়ে ঝগড়া করা ভাই।

****

 


আব্বার বয়স

পিতা-পুত্রের বয়সের অঙ্ক মেলানোর আগেই—
আব্বা আমার মারা গেলেন!


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর