বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সভাপতি মোঃ আবু নাসার উদ্দিন এবং সাধারণ সম্পাদক ফাতেমা জাহান স্বর্ণা

অস্ট্রেলিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এএএবি)-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

প্রেস রিলিজ

প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৭

অস্ট্রেলিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এএএবি)-এর ২০২৩ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত। এবারের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোঃ আবু নাসার উদ্দিন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিসিএস- ট্যাক্সেশনের মির্জা মোহাম্মদ মামুন সাদাত এবং আইসিডিডিআরব’র এরশাদ জান চৌধুরী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফাতেমা জাহান স্বর্ণা।

অনান্য পদে যারা নির্বাচিত হয়েছেন, যুগ্ম সম্পাদক, যুগ্ম জেলা ও দায়রা জজ (৪র্থ বিজেএস); অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম; মন্ত্রিপরিষদ বিভাগ এবং আইসিটিডি) মোঃ মাহবুব সোবহানী। কোষাধ্যক্ষ, বিসিএস (কৃষি); ডিএই, ফরিদপুর) হাফিজ হাসান।

গবেষণা ও প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোহাম্মদ খুরশীদ আলম। সমাজকল্যাণ ও নেটওয়ার্কিং সম্পাদক, বিসিএস- ট্যাক্সেশন মোঃ ওমর ফারুক খান। ইভেন্ট অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স সম্পাদক বিসিএস (কৃষি), ডিএই ইরিন পারভিন এবং সদস্য পদে সহকারী কমিশনার, বিসিএস (কর) তিথি সিকদার এবং ডেপুটি স্টেশন ইঞ্জিনিয়ার লোপা খান।

অস্ট্রেলিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি বাংলাদেশে অস্ট্রেলিয়ান প্রাক্তন ছাত্রদের মধ্যে নেটওয়ার্কিং, জ্ঞান আদান-প্রদান এবং সহযোগিতার লক্ষ্য অর্জনের জন্য কাজ করবে। তাদের প্রচেষ্টা একটি প্রাণবন্ত এবং আন্তঃসংযুক্ত সম্প্রদায়ের বিকাশে অবদান রাখবে, যা সক্রিয়ভাবে বাংলাদেশের বৃদ্ধি ও সমৃদ্ধিতে অবদান রাখবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর