বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ১

ইবি প্রতিনিধি

প্রকাশিত:
১৮ ডিসেম্বর ২০২৩, ২২:৩২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হল সংলগ্ন কুষ্টিয়া-খুলনার প্রধান সড়কে শেখ পাড়া বাজারে চলন্ত ট্রাকের সাথে ধাক্কা লেগে ভ্যানচালক নিহত হয়েছে। এতে পারভেজ(২২) নামক এক যুবক ভ্যানচালক ট্রাকের চাপায় পড়ে পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়। 
 
রবিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ভ্যানে থাকা আরও ২ জন যাত্রী আহত হয়েছেন। আহত ওই যাত্রীদেরকে চিকিৎসা জন্য শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
 
নিহত ব্যক্তি কুষ্টিয়া জেলার সদর উপজেলার শান্তিডাঙ্গা গ্রামের রিয়াজ মন্ডলের ছেলে
 
পরিবারের দাবি, আগে থেকেই একটু শারীরিক প্রতিবন্ধী ছিল। বাবা নাই। মা ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বাসায় কাজ করেন। সাহায্য নিয়ে ভ্যান কিনে আয় রোজগার করেন।
 
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মূলত ভ্যানকে ধাক্কা দিয়েছে এক রূপসা বাস। বাসের ধাক্কায় ভ্যানের যাত্রীগন রাস্তার ধারে এবং ড্রাইভার রাস্তার উপর ছিটকে পড়ে। তাৎক্ষণিক মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে যায় ভ্যানচালক।
 
এ বিষয়ে ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। আমরা লাশ উদ্ধার করেছি। লাশ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। পরে দুই পক্ষের সাথে বসে সিন্ধান্ত নেওয়া হবে।
 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর