বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নরসিংদীতে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত:
১৮ ডিসেম্বর ২০২৩, ২০:৩৪

নরসিংদী জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই এর কোপে ব্যাটারিচালিত অটোরিকশা চালককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
আজ সোমবার সকালে উপজেলার শীলমান্দি ইউনিয়নের মদনপুর সড়কে এ ঘটনা ঘটে। স্বজনের অভিযোগ, জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই শরীফ তাঁকে কুপিয়ে হত্যা করেছেন।
নিহত মো. কাউসার মিয়া(২৫) পেশায় একজন অটোরিকশা চালক। তিনি সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের তুলসীপুর এলাকার ইমান আলীর ছেলে।
 
স্বজন, পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজ সকাল ৮টার দিকে নাশতা শেষে অটোরিকশা নিয়ে বের হন কাউসার। মদনপুর সড়কের ৬ নম্বর ব্রিজের সামনে পৌঁছালে কয়েকজন পথরোধ করে তাঁর বুকে ও হাতের নিচে কোপান। তাঁরা অটোরিকশাটি সেখানে রেখেই পালিয়ে যান। পরে অতিরিক্ত রক্তক্ষরণের কারনেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
খবর পেয়ে নরসিংদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নিহত তরুণের লাশ উদ্ধার করেন। এরই মধ্যে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে কাউসার মিয়ার লাশ শনাক্ত করেন। সুরতহাল প্রতিবেদন তৈরি করে তাঁর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর