বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন যুবক নিহত

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত:
১৮ ডিসেম্বর ২০২৩, ১৭:২৭

নরসিংদীর রায়পুরায় রেললাইনে হাঁটার সময় এগারো সিন্ধুর ট্রেনের ধাক্কায় জুয়েল ভূঁইয়া(৪৫)নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিহত হয়েছে।
নিহত জুয়েল উপজেলার অলিপুরা ইউনিয়নের নবিয়াবাদ এলাকার মোকাদ্দেছ ভূঁইয়ার ছেলে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলার মেথিকান্দা স্টেশনের পশ্চিম পাশের আউটারে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ জানায়, সকাল ৯টার দিকে এগারোসিন্ধুর এক্সপ্রেস ট্রেন মেথিকান্দা স্টেশনের পশ্চিশ পাশে আউটারের রেললাইনে হাঁটার সময় ট্রেনে ধাক্কায় ঘটনাস্থলে জুয়েল ভূঁইয়া'র মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

জানা গেছে, নিহত জুয়েল এর আগে বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করতেন। পরে তিনি মানসিক রোগে ভোগ ছলেন। পরে তাকে ওই কোম্পানি চাকরি থেকে অব্যাহতি দেন। সকালে বাড়ি থেকে বের হয়ে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে ধাক্কায় তার মৃত্যু হয়।

মেথিকান্দা স্টেশন মাস্টার মোহাম্মদ রেজোয়ান বলেন, সকালে মেথিকান্দা স্টেশনের পশ্চিম পাশের আউটারে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারো সিন্ধু এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবক নিহত হন। পরে স্থানীয়দের মধ্যেমে জানতে পেরে পুলিশকে খবর দেই।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন কিনা এব্যাপারে নিশ্চিত নই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর