বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নির্বাচন কমিশনে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০২৩, ১৪:১৯

চতুর্থ দিনের মতো আজ বুধবার আপিল শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই শুনানি শুরু হয়েছে।


শুনানিতে এ পর্যন্ত মনোনয়নের বৈধতা ফিরে পেয়েছেন কুড়িগ্রাম-৪ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী মো. আতিকুর রহমান খান, লালমনিরহাট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. জাবেদ হোসেনসহ কয়েকজন।

মনোনয়ন বাতিলই থাকছে—এমন প্রার্থীদের মধ্যে রয়েছেন খুলনা-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. অহিদুজ্জামান মোড়ল, গাজীপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদ, কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মুনতাকিম আশরাফসহ বেশ কয়েকজন।
গত রোববার এই আপিল শুনানি শুরু হয়।


নির্বাচন কমিশন প্রতিদিন ১০০ আপিলের শুনানি করছে। আজও ১০০ আপিলের শুনানি করবে কমিশন। আগামী শুক্রবার এই শুনানি শেষ হওয়ার কথা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মনোনয়ন বৈধ ও অবৈধ ঘোষণা করেন। রিটার্নিং কর্মকর্তাদের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি চলছে এখন।

শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, অন্য চার নির্বাচন কমিশনার ও কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত আছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর