বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রা কমার পূর্বাভাস

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৬ ডিসেম্বর ২০২৩, ১৬:১৯

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বুধবার (৬ ডিসেম্বর) বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা বলছে, বুধবার রাত থেকেই বৃষ্টি বাড়তে পারে।  বৃহস্পতিবারও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা ১ থেক ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। ১০ ডিসেম্বেরর পর থেকে শীত বাড়তে পারে।

বুধবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম–মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় থাকা প্রবল ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ভারতের নিলর ও মাসুলিপত্তমের কাছ দিয়ে  মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করেছে। এখন এটি উত্তর অন্ধ্র প্রদেশ ও এর কাছাকাঠি এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে স্থলভাগের অভ্যন্তরে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে।


আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের দু–এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বুধবার (৬ ডিসেম্বর) বলেন, আজ রাত থেকে দেশের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। রাজধানী ঢাকায়ও হতে পারে বৃষ্টি। তবে রংপুর বিভাগে অপেক্ষাকৃত কম বৃষ্টি হতে পারে।


বৃষ্টির ফলে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, বৃষ্টির দুই দিন পর আগামী রবি বা সোমবার থেকে অপেক্ষাকৃত বেশি মাত্রায় শীত পড়তে শুরু করবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর